ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

তিন দেশে বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ল

প্রকাশিত: ২১:১৫, ১৫ মার্চ ২০২৬

তিন দেশে বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ল

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার কারণে বাংলাদেশে ছুটিতে থাকা প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে কয়েকটি দেশ তাদের ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি করেছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাম্প্রতিক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসীর ভিসার মেয়াদ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে। বর্তমানে সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করা সম্ভব না হওয়ায় কিছু দেশ বিশেষ পদক্ষেপ নিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন থেকে বাংলাদেশে ছুটিতে আসা কর্মীদের ভিসা নবায়নের জন্য তাদের নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ করতে হবে অথবা অনলাইনে আবেদন করতে হবে।

তবে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যেই যেসব এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শিগগির শেষ হওয়ার পথে আছে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী কর্মীদের সুবিধার্থে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য এ ঘোষণা জারি করা হয়েছে।

Mily

×