ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর

 সুখবর! এলপিজি গ্যাসের নতুন দাম নির্ধারণ

প্রকাশিত: ১৯:১৬, ৭ অক্টোবর ২০২৫

 সুখবর! এলপিজি গ্যাসের নতুন দাম নির্ধারণ

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) অক্টোবর মাসের জন্য এলপিজির নতুন মূল্য ঘোষণা করেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।

বিইআরসি জানিয়েছে, ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৮ টাকা ১৫ পয়সা থেকে কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডার এলপিজির দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন অটোগ্যাসের দামও ১৩ পয়সা কমিয়ে ৫৮ টাকা ১৫ পয়সা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অক্টোবর মাসের জন্য সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের সৌদি সিপি (Contract Price) প্রতি টন যথাক্রমে ৪৯৫ ও ৪৭৫ মার্কিন ডলার নির্ধারিত হয়েছে। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ ধরে গড় সিপি ৪৮২ মার্কিন ডলার বিবেচনায় এনে দেশের বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছে।

Jahan

×