ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

নতুন ২ জাতীয় দিবসে কি সরকারি ছুটি থাকছে? যা জানা গেলো

প্রকাশিত: ১৫:০১, ৭ অক্টোবর ২০২৫; আপডেট: ১৫:০১, ৭ অক্টোবর ২০২৫

নতুন ২ জাতীয় দিবসে কি সরকারি ছুটি থাকছে? যা জানা গেলো

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জাতীয় দিবসের তালিকায় ৭ অক্টোবর এবং ২৫ ফেব্রুয়ারি- এই দুটি গুরুত্বপূর্ণ দিনকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ৭ অক্টোবরকে আবরার ফাহাদ দিবস হিসেবে এবং ২৫ ফেব্রুয়ারিকে বিডিআর ম্যাসাকার দিবস হিসেবে জাতীয়ভাবে বিশেষভাবে উদযাপন করা হবে।

আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকাসহ দেশের সব শিল্পকলা একাডেমিতে 'You Failed to Kill Abrar Fahad' প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে, যেখানে ঢাকার প্রদর্শনীতে তার বাবাও উপস্থিত থাকবেন। বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবন ও অবদান উদযাপনের জন্য একটি নতুন ক্যালেন্ডার তৈরি হচ্ছে, যেখানে এই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন দুটি অন্তর্ভুক্ত হচ্ছে। তবে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, আপাতত এই দুটি দিবসে কোনো সরকারি ছুটি থাকছে না, ছুটির বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত হলে বিস্তারিত জানানো হবে।

এসইউ

×