ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

নতুন আরও দুটি জাতীয় দিবস ঘোষণা করছে সরকার

প্রকাশিত: ২২:২৩, ৬ অক্টোবর ২০২৫; আপডেট: ২২:৩০, ৬ অক্টোবর ২০২৫

নতুন আরও দুটি জাতীয় দিবস ঘোষণা করছে সরকার

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে আরও দুটি দিনকে আনুষ্ঠানিকভাবে “জাতীয় দিবস” হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ এই দুটি দিন হলো ৭ই অক্টোবর এবং ২৫শে ফেব্রুয়ারি — যা প্রতিবছর বিশেষভাবে পালিত হবে।

সোমবার প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, শহীদ আবরার ফাহাদ–এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী মঙ্গলবার (৭ই অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সব শিল্পকলা একাডেমিতে ‘You Failed to Kill Abrar Fahad’ প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হবে। ঢাকার প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরার ফাহাদের পিতা।

ঘোষণায় আরও জানানো হয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বর্তমানে দেশের ইতিহাস, সংস্কৃতি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের অবদানকে কেন্দ্র করে একটি জাতীয় সাংস্কৃতিক ক্যালেন্ডার তৈরির কাজ চলছে। এতে কেবল সাংস্কৃতিক উৎসব নয়, রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ দিনগুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে।

এই ক্যালেন্ডারে বিশেষভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে আবরার ফাহাদ দিবস (৭ই অক্টোবর) এবং বিডিআর ট্র্যাজেডি স্মরণ দিবস (২৫শে ফেব্রুয়ারি)। ফলে এখন থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এই দুটি দিনকে জাতীয়ভাবে বিশেষ আয়োজনে পালিত করা হবে।

নুসরাত

×