ছবি: সংগৃহীত।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া নিয়ে নতুন প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ক্ষেত্রে বাড়িভাড়া ২০ শতাংশ নির্ধারণে নতুন প্রস্তাব করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।।
সোমবার (৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমকে পাঠানো অফিস আদেশে নতুন প্রস্তাবের বিস্তারিত জানানো হয়েছে। এতে চারটি স্লটে শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবি বিবেচনা করে বাড়িভাড়া বৃদ্ধি সংক্রান্ত হিসাব উল্লেখ করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, বাড়িভাড়া ২০ শতাংশ হলে ন্যূনতম কত টাকা বাড়বে, ১৫ শতাংশ ও ১০ শতাংশ বৃদ্ধিতে কত ন্যূনতম ভাতা হবে এবং ২০ শতাংশ বাড়ালে ন্যূনতম বেতন কত বৃদ্ধি পাবে, তা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে।
এছাড়া, প্রস্তাবে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের ৫০ থকে ৭৫ শতাংশ উন্নীত করা, শিক্ষক-কর্মচারীদের মেডিক্যাল ভাতা বাবদ ৫০০ টাকা থেকে এক হাজার টাকা ও বাড়িভাড়া এক হাজার থেকে দুই হাজার টাকায় উন্নীত করার অনুরোধ জানিয়ে শিক্ষা উপদেষ্টা একটি আধাসরকারি পত্র অর্থ বিভাগে পাঠিয়েছেন।
বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা উৎসব ভাতা বাবদ মূল বেতনের ৫০ শতাংশ, মেডিক্যাল ভাতা ৫০০ টাকা এবং বাড়িভাড়া ১,০০০ টাকা পাচ্ছেন। মন্ত্রণালয়ের প্রস্তাবে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মীদের নির্ধারিত বাড়িভাড়ার পরিবর্তে ন্যূনতম ২০ শতাংশ ভাড়া দেওয়ার আবেদনটি বিবেচনার জন্য অনুরোধ জানানো হয়।
এম.কে








