ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

নিউজিল্যান্ডে সহজেই নিজে নিজে যেভাবে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করবেন

প্রকাশিত: ১৩:২২, ৬ অক্টোবর ২০২৫; আপডেট: ১৩:২৫, ৬ অক্টোবর ২০২৫

নিউজিল্যান্ডে সহজেই নিজে নিজে যেভাবে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করবেন

ছবিঃ সংগৃহীত

নিউজিল্যান্ডে যেতে ইচ্ছুক প্রার্থীরা এবার ঘরে বসেই নিজেরাই আবেদন করতে পারবেন। আর কোনো দালাল বা এজেন্সির সাহায্যের দরকার নেই। সম্প্রতি অভিবাসন বিশেষজ্ঞ হেলাল ভাই তার ভিডিওতে দেখিয়েছেন, কীভাবে সহজে এবং সরাসরি নিউজিল্যান্ডের ইমিগ্রেশন ওয়েবসাইটের মাধ্যমে জব অফার পেয়ে ভিসার জন্য আবেদন করা যায়

তিনি জানিয়েছেন, নতুন চালু হওয়া এক্রুডেটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা ক্যাটাগরিতে প্রার্থীরা একা বা পরিবারের সঙ্গে আবেদন করতে পারবেন। তবে আবেদন করার আগে একটি জব অফার পাওয়া আবশ্যক। হেলাল ভাই উল্লেখ করেছেন, নিউজিল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন করলে ৯৯% সম্ভাবনা রয়েছে সফল হওয়ার।

প্রক্রিয়া সহজ:

  • প্রার্থী প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে জব অফার পাবে।

  • এরপর নির্দিষ্ট লিংকের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে হবে।

  • আবেদন করার সময় প্রয়োজন হবে সিভি ও কভার লেটার, যা নিউজিল্যান্ড স্টাইল অনুযায়ী তৈরি করতে হবে। যারা কভার লেটার তৈরি করতে পারবে না, তারা হেলাল ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

  • আবেদন প্রক্রিয়া ঘরে বসেই সম্পন্ন করা যাবে, কোনো এজেন্টের প্রয়োজন নেই।

তিনি আরও জানিয়েছেন, আবেদনকারীদের অবশ্যই প্রয়োজনীয় যোগ্যতা থাকা এবং বেসিক ইংরেজি জানা থাকতে হবে, যাতে ইন্টারভিউ বা যোগাযোগে সমস্যা না হয়। জবের ধরন অনুযায়ী কোম্পানিগুলোতে এপ্লাই করা যাবে, এবং আবেদনকৃত ফাইল ও কভার লেটার সাবমিট করার মাধ্যমে প্রক্রিয়া শেষ হবে।

ভিডিওতে তিনি প্রার্থীকে দেখিয়েছেন, কিভাবে জব খুঁজে পাবেন, কোম্পানির তথ্য যাচাই করবেন এবং আবেদন সম্পন্ন করবেন। তিনি আশ্বাস দিয়েছেন, সঠিকভাবে আবেদন করলে ইনশাআল্লাহ সফল হওয়া সম্ভব।

সংক্ষেপে: নিউজিল্যান্ডে যেতে আগ্রহী প্রার্থীরা এখন ঘরে বসেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জব পেয়ে নিজে নিজে ভিসার জন্য আবেদন করতে পারবে, আর কোনো তৃতীয় পক্ষের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই।

আবেদন প্রক্রিয়াঃ https://youtu.be/2KWbAUJUUXk?si=ZDLdaO5OppESye9Q

এম/আই

×