ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

এএফসি অ-১৬ বাছাইপর্ব

আমিরাতের নাম প্রত্যাহারে ম্যাচ কমল বাংলাদেশের

প্রকাশিত: ০৮:৫৫, ২১ সেপ্টেম্বর ২০১৭

আমিরাতের নাম প্রত্যাহারে ম্যাচ কমল বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ দিয়ে বুধবার কাতারের দোহায় শুরু হওয়ার কথা ছিল এএফসি অনূর্ধ-১৬ চ্যাম্পিয়নশিপের ‘ই’ গ্রুপের খেলা। কিন্তু আমিরাত শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়ায় ম্যাচটি আর হয়নি। আমিরাত নাম প্রত্যাহার করায় এখন গ্রুপে দল থাকল তিনটি বাংলাদেশ, কাতার ও ইয়েমেন। আমিরাত ফিক্সার হওয়ার পর নাম প্রত্যাহার করায় এএফসি তাদের অফিসিয়ালি টুর্নামেন্ট থেকে বহিষ্কার করেছে। পাশাপাশি তাদের বড় অঙ্কের আর্থিক জরিমানাও করবে এএফসি। ম্যাচ কমে যাওয়ার পর বাংলাদেশ এখন প্রথম ম্যাচ খেলবে ইয়েমেনের বিরুদ্ধে, ২২ সেপ্টেম্বর।
×