হাসান নাসির, চট্টগ্রাম অফিস ॥ চীন থেকে আমদানির পর নির্ধারিত সময়ের মধ্যে খালাস না নেয়া দেড় লাখ কেজি আপেলের অবশেষে গতি হলো। মঙ্গলবার ফলের বড় এই চালানটি নিলামে বিক্রি হয়েছে ৭১ লাখ ৮৫ হাজার টাকায়। চট্টগ্রাম ও ঢাকার তিন ব্যবসায়ী এগুলো কিনে নেন। তবে নিলামে অংশগ্রহণ করেছিলেন ১শ’ জন। ক্রেতারা দ্রুততম সময়ের মধ্যে আপেলগুলো খালাস করে নেবেন। এদিকে, চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে দীর্ঘদিন পড়ে আছে আরও ১৬০ কন্টেনার ফল। পচে যাওয়া এ ফলগুলো ধ্বংস করা হবে বলে জানিয়েছে কাস্টমস।




