ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

মোজতবা খামেনিকে নিয়ে যে সুখবর দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২১:৫২, ১৫ মার্চ ২০২৬

মোজতবা খামেনিকে নিয়ে যে সুখবর দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তাঁর স্থলাভিষিক্ত পুত্র মোজতবা খামেনি সুস্থ আছেন এবং দেশের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগের দাবি ছিল, নতুন সর্বোচ্চ নেতা গুরুতর আহত হয়েছেন। তবে আরাঘচি এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, খামেনি সুস্থ আছেন এবং দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) প্রথমবারের মতো লিখিত বিবৃতি দিয়েছেন মোজতবা খামেনি। বিবৃতিতে তিনি বলেন, ইরান যে কোনো আঞ্চলিক উদ্যোগকে স্বাগত জানাবে যা যুদ্ধের ন্যায্য সমাধান করতে পারে। হরমুজ প্রণালী এখন মার্কিন ও মিত্র জাহাজ ছাড়া সবার জন্য উন্মুক্ত।

পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি জানিয়েছেন, যুদ্ধ শেষ করার জন্য এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট উদ্যোগ আলোচনার টেবিলে আসেনি।

Mily

×