ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

পাউরুটি বানাবে রোবট

প্রকাশিত: ০৬:২৮, ১১ জানুয়ারি ২০১৯

পাউরুটি বানাবে রোবট

পাউরুটি কবে বানানো হয়েছে তা জানতে প্যাকেটে লেখা তথ্যে চোখ বোলান অনেকেই। এবার সুপারশপে চোখের সামনে পাউরুটি বানিয়ে দেবে ‘ব্রেডবট’। আটা এবং প্রয়োজনীয় উপকরণ দিলেই স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন আকারের পাউরুটি বানিয়ে দেবে রোবটটি। উইলকিনসন বেকিং কোম্পানির তৈরি রোবটটি এ মাসে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠেয় সিইএস প্রদর্শনীতে দেখা মিলবে। সূত্র : ডেইলি মেইল
×