ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

নতুন গবেষণা

প্রকাশিত: ০৭:৩৩, ১৭ জুন ২০১৬

নতুন গবেষণা

পথচারীদের সাহায্যে জ্যাকরাবট পথচারীদের পাশ কাটিয়ে ব্যস্ত রাস্তায় নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে পারে ‘জ্যাকরাবট’। সেন্সর ও নেভিগেশন সুবিধার রোবটটি চিঠিসহ হালকা ওজনের পণ্যও পরিবহন করতে পারে। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি রোবটটিতে ব্যবহার করা হয়েছে বিশেষ এ্যালগরিদম। স্পর্শ ছাড়াই চলবে ভায়োলিন আঙ্গুলের স্পর্শ ছাড়াই প্রিয় গানের সুর তোলার সুযোগ দেবে বিশ্বের সবচেয়ে ছোট ভায়োলিন। ছোট রাডারযুক্ত চিপ দিয়ে তৈরি ডিভাইসটি আঙ্গুলের নড়াচড়া শনাক্ত করে ভায়োলিনে সুর তুলতে পারে। তবে চাইলেই যে কেউ এমনটি করতে পারবে না। এ জন্য ভায়োলিন বাজানোর নির্দিষ্ট কৌশলে আঙ্গুল নাড়াতে হবে। গুগলের ‘প্রজেক্ট সলি’ প্রযুক্তি কাজে লাগিয়ে ভায়োলিনটি তৈরি করেছে ডিজাইন আই.ও স্টুডিও।
×