ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

অমিতাভের যে পরামর্শ মেনে চলেন অনিল!

প্রকাশিত: ১৯:২২, ৩১ জুলাই ২০১৭

অমিতাভের যে পরামর্শ মেনে চলেন অনিল!

অনলাইন ডেস্ক ॥ বলিউডে ৩৮ বছরের ক্যারিয়ার অনিল কাপুরের। এই ৩৮ বছরে কখনও কাজ থেকে বিশ্রাম নেননি অভিনেতা-প্রযোজক অনিল কাপুর। বলিউডের অন্যতম জনপ্রিয় এবং বর্ষীয়াণ অভিনেতা তিনি। কিন্তু এত বছরের লম্বা জার্নিতে তিনি কখনও ব্রেক নেননি কেন সেই রহস্য ভেদ করলেন তিনি নিজেই। সম্প্রতি টিভি শো 'আপ কি আদালত'-এ বলিউড তারকা অনিল কাপুর জানিয়েছেন যে, ক্যারিয়ারের শুরু থেকে তিনি দীলিপ কুমার, অমিতাভ বচ্চন , নাসিরুদ্দিন শাহ এবং কমল হাসানের মতো তারকাকে মেনে চলেছেন। বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন তাকে পরামর্শ দিয়েছিলেন যে, তিনি যেন ব্রেক নেওয়ার মতো ভুল কখনওই না করেন। আর ৩৮ বছরের ক্যারিয়ারে তিনি বিগ বি-র এই পরামর্শ মেনে চলছেন।
×