ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

মোঃ কামরুল ইসলাম চৌধুরী মার্কেন্টাইল ব্যাংকের নতুন এমডি

প্রকাশিত: ০৯:৪৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

মোঃ কামরুল ইসলাম চৌধুরী মার্কেন্টাইল ব্যাংকের নতুন এমডি

মার্কেন্টাইল ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ কামরুল ইসলাম চৌধুরী। এর আগে তিনি একই ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও হিসেবে কর্মরত ছিলেন। একজন স্বনামধন্য ব্যাংকার হিসেবে মোঃ কামরুল ইসলাম চৌধুরীর দেশের তিনটি প্রধান বাণিজ্যিক ব্যাংকে সুদীর্ঘ বহুমুখী কর্ম অভিজ্ঞতা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করার পর তিনি ১৯৮৩ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরে তিনি এনসিসি ব্যাংকে যোগদান করেন এবং সফলতার সঙ্গে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করেন। তিনি ২০০১ সালে মার্কেন্টাইল ব্যাংকে যোগ দেন এবং ব্যাংকের শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজের মাধ্যমে ব্যাংকের উন্নয়নে সর্বোচ্চ পেশাগত কর্মদক্ষতার পরিচয় দেন। -বিজ্ঞপ্তি
×