ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

এনসিসি ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত

প্রকাশিত: ০৪:৪৯, ১০ আগস্ট ২০১৬

এনসিসি ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত

এনসিসি ব্যাংক লি.-এর পরিচালনা পর্ষদের সভায় সম্প্রতি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মোঃ আমিরুল ইসলাম এফসিএস, এফসিএ, অডিট কমিটির চেয়ারম্যান পদে পুনর্নির্র্বাচিত হয়েছেন। মোঃ আমিরুল ইসলাম ১৯৫৪ সালে বরিশাল জেলার উজিরপুর থানার বাহেরঘাটে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বি.কম (অনার্স) ও এম.কম. ডিগ্রী লাভ করেন। তিনি একজন চার্টার্ড এ্যাকাউন্ট্যান্ট এবং চার্টার্ড সেক্রেটারি। তিনি প্রায় ২৯ বছর বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা/বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি. এ জেনারেল ম্যানেজার (অর্থ ও হিসাব), জেনারেল ম্যানেজার (প্রশাসন ও সিনিয়র কনসালট্যান্ট)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সময়ে বাংলাদেশ শিল্প ঋণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করেন। Ñবিজ্ঞপ্তি
×