ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

দৃষ্টি প্রতিবন্ধী ফুটবল খোলোয়াড়দের সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ০৯:২৬, ১৪ মার্চ ২০২০

দৃষ্টি প্রতিবন্ধী ফুটবল খোলোয়াড়দের সংবর্ধনা প্রদান

স্পোর্টস রিপোর্টার ॥ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণকারী দৃষ্টি প্রতিবন্ধী ফুটবল খোলোয়াড়দের ওয়াসা ভবনস্থ এটিএন বাংলা কার্যালয়ে এক সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির প্রধান উপদেষ্ঠা এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির সভাপতি ইকবাল বিন আনোয়ার ডন। মুজিব শতবর্ষ উপলক্ষে দুই দেশের দৃষ্টি প্রতিবন্ধী ফুটবল খেলোয়ারদের অংশগ্রহণে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ম্যাচে অংশগ্রহণকারী খেলোয়ারদের উক্ত সংবর্ধনা প্রদান করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পশ্চিমবঙ্গ ফুটবল টিমের ম্যানেজার মিহির দাস, এটিএন বাংলার উপদেষ্টা মীর মো: মোতাহার হাসান ও তাশিক আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
×