ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

যমুনা টার্মিনাল অফিস ভবনের শুভ উদ্বোধন

প্রকাশিত: ০৬:২৭, ৩১ জুলাই ২০১৮

যমুনা টার্মিনাল অফিস ভবনের শুভ উদ্বোধন

সম্প্রতি বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এমপি ‘যমুনা টার্মিনাল অফিস ভবন’ চট্টগ্রামের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের পতেঙ্গাস্থ প্রধান স্থাপনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক (অর্থ) মোঃ আলতাফ হোসাইন চৌধুরী এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক (বিপণন) মোঃ সরওয়ার আলম। এ ছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, বিপিসির অধীনস্থ বিভিন্ন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল হাসান, কোম্পানির উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং মোহাম্মদ জসিম উদ্দিন, প্রকল্প পরিচালক ও ডিজিএম (অপারেশন্স) উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×