ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

প্রতিবন্ধীবান্ধব ইমোজি প্রস্তাব

প্রকাশিত: ০৪:৩৪, ২৬ মার্চ ২০১৮

প্রতিবন্ধীবান্ধব ইমোজি প্রস্তাব

প্রতিবন্ধী ব্যক্তিদের কথা বিবেচনা করে নতুন ১৩টি ইমোজির প্রস্তাব করেছে এ্যাপল। হিয়ারিং এইড, গাইড এবং শারীরিক প্রতিবন্ধকতা বোঝাতেই ইমোজিগুলো আনতে চাচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে নতুন ইমোজির জন্য ইউনিকোড কনসোর্টিয়ামের কাছে আবেদন জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন ইমোজির মধ্যে রয়েছে হিয়ারিং এইড, লাঠি বা হুইলচেয়ার ব্যবহার করেন এমন ব্যক্তি, গাইড কুকুর এবং কৃত্রিম অঙ্গ। -ভার্জ
×