ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

চাঁদাবাজির প্রতিবাদে টঙ্গিবাড়ী-ঢাকা রুটে মানববন্ধন

প্রকাশিত: ০৯:১১, ৪ নভেম্বর ২০১৫

চাঁদাবাজির প্রতিবাদে  টঙ্গিবাড়ী-ঢাকা রুটে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে বাসে চাঁদাবাজির প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন হয়েছে। টঙ্গিবাড়ী-বেতকা-নিমতলা-ঢাকা রুটের বাসের মালিক-শ্রমিকরা এর আয়োজন করে। টঙ্গিবাড়ী উপজেলার বেতকা চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। মানববন্ধনকারীরা জানায়, বাস মালিকরা তাদের কল্যাণ তাহবিলের টাকার হিসাব জানতে চাইলে এবং অতিরিক্ত চাঁদার প্রতিবাদ জানালে কৌশলে শনিবার ৩টি বাস ডাম্পিংয়ে পাঠায়। মালিক সমিতির সভাপতি ডিএম পরিবহনের চেয়ারম্যান ফিরোজ আলম ও তার চার সহযোগীকে দায়ী করে শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট করছে এই রুটের বাস মালিকরা। চারদিন ধরে বাস বন্ধ থাকায় এ রুটে যাতায়াতকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
×