কুমিল্লার হোমনায় অটোরিকশা চালককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম শান্ত চন্দ্র দাস (১৮), হোমনা উপজেলার বিজয়নগর গ্রামের গ্রামপুলিশ অরুণ চন্দ্র দাসের ছেলে।
শুক্রবার(১২ ডিসেম্বর) সকালে হোমনা পৌরসভার কারারকান্দি বাহের খোলা রোডে ক্ষেত থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শান্তর বাবা অরুন চন্দ্র দাস জানান, শান্ত অটোরিকশা চালক ছিলেন। শান্তর অটোরিকশা ছিনতাইকে কেন্দ্র করেই এই খুনের ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা।আমি আমার ছেলের বিচার চাই।
নিহতের বড় ভাই অন্তু চন্দ্র দাস বলেন , শান্ত অটোরিকশা নিয়ে বিকেলে বাড়ি থেকে বের হয়। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে মোবাইল বন্ধ পেয়ে বিভিন্ন জায়গায় খোজাখুজি করে কোথাও পাইনি। শুক্রবার সকালে থানায় গিয়ে খবর পাই কারারকান্দি গলা কাটা লাশ পাওয়া গেছে। পরে লাশ দেখে সনাক্ত করি। আমার ভাইকে মেরে কে বা কাহারা মেরে অটোরিকশা নিয়ে যায়।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে কুমিল্লা কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।








