ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত আবুল কালামের পরিবারকে ক্ষতিপূরণ দাবির দায়েরকৃত রিটে হাইকোর্টের রুল জারি

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, যশোর

প্রকাশিত: ১৯:২৭, ৩০ অক্টোবর ২০২৫; আপডেট: ১৯:২৭, ৩০ অক্টোবর ২০২৫

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত আবুল কালামের পরিবারকে ক্ষতিপূরণ দাবির দায়েরকৃত রিটে হাইকোর্টের রুল জারি

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত আবুল কালামের পরিবারকে ক্ষতিপূরণ দিতে এবং পুরো মেট্রোরেল প্রকল্পের কাঠামোগত সক্ষমতা ও নিরাপত্তা নিরীক্ষা বিষয়ে বিশেষজ্ঞদের উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন দিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। কেশবপুরের সন্তান অ্যাডভোকেট তনু হাওলাদার এই আবেদন করেন। তনু হাওলাদার ঢাকাতে আইনজীবী পেশায় যুক্ত রয়েছেন।

অ্যাডভোকেট তনু হাওলাদার বলেন, স্বাধীন উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে পুরো মেট্রোরেল প্রকল্পের কাঠামোগত (সব লাইন ও পিলার) সক্ষমতা ও নিরাপত্তা নিরীক্ষা বিষয়ে বিস্তৃত তদন্ত করে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগ। পৃথক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

অ্যাডভোকেট তনু হাওলাদার আরও বলেন, নিহত আবুল কালামের পরিবারকে পর্যাপ্ত এবং অবিলম্বে দুই কোটি টাকা তাৎক্ষণিক ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। অ্যাডভোকেট তনু হাওলাদার কর্তৃক দায়েরকৃত রিট পিটিশন নং-১৭৫৭১/২০২৫।

রাজু

×