ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

ইপিএলে আইকন তামিম

প্রকাশিত: ২৩:৩৫, ১২ সেপ্টেম্বর ২০২১

ইপিএলে আইকন তামিম

স্পোর্টস রিপোর্টার ॥ ইতোমধ্যেই নেপালের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি২০ আসর এভারেস্ট প্রিমিয়ার লীগ (ইপিএল) খেলার ছাড়পত্র বিসিবি থেকে পেয়ে গেছেন তামিম ইকবাল। ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের জার্সিতে এই আসরে খেলবেন তিনি। দলটির ‘আইকন’ ক্রিকেটার হয়েছেন তামিম। ঘরোয়া টি২০ আসরে খেললেও দীর্ঘ দেড় বছর জাতীয় দলের হয়ে এই ফরমেটে কোন ম্যাচ খেলেননি তিনি। আর গত এক মাস ক্রিকেটের বাইরে হাঁটুর ইনজুরিতে। সেই ইনজুরি কাটিয়ে উঠলেও নিজে থেকে আসন্ন বিশ্বকাপ না খেলার ঘোষণা দেন এ বাঁহাতি ওপেনার।
×