স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ দেড় দশক ইউরোপের মাঠ দাপিয়ে বেড়িয়েছেন দানি আলভেস। সেভিয়া-বার্সিলোনা, জুভেন্টাস-প্যারিস সেইন্ট জার্মেইন অধ্যায় শেষে ২০১৯ সালে স্বদেশী ক্লাব সাও পাওলোতে যোগ দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান রাইট ব্যাক। তবে শুক্রবার সাও পাওলোর সঙ্গেও বিচ্ছেদের ঘোষণা দিলেন ৩৮ বছরের এই ব্রাজিলিয়ান তারকা। মূলত, বেতন না পাওয়ার কারণেই সাও পাওলোর অনুশীলনে আর না যাবার সিদ্ধান্ত নিয়েছেন ক্লাবটির অভিজ্ঞ ডিফেন্ডার।
সাও পাওলোর ফুটবল পরিচালক কার্লোস বেলমন্টে জানান, শুক্রবার ভোরে বিশ্বকাপ বাছাইপর্বে পেরুর মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেই ম্যাচের পর আলভেস ক্লাবকে তার বেতন পরিশোধের কথা বলেন।




