ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

বন্যার পুর্বাভাস, সতর্ক করল এফএফডব্লিউসি

প্রকাশিত: ১৫:৫৬, ৩ জুলাই ২০২৬

বন্যার পুর্বাভাস, সতর্ক করল এফএফডব্লিউসি

উজানে ভারী বৃষ্টিপাতের কারণে চলতি বছরের জুলাই ও আগস্টে দেশের ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।
এফএফডব্লিউসির নির্বাহী প্রকৌশলী সারদার উদয় রায়হান বলেন, বর্ষা মৌসুমে উজান ও দেশের প্রধান নদী অববাহিকায় ভারী বৃষ্টিপাতের কারণে এ সময় বন্যার ঝুঁকি থাকে। সে কারণে চলতি বছরের জুলাই-আগস্টেও ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা রয়েছে।
তিনি জানান, বর্তমানে দেশের অভ্যন্তরীণ নদী অববাহিকার জন্য ১০ থেকে ১৫ দিন আগেই বন্যার পূর্বাভাস দেওয়া সম্ভব হলেও উপকূলীয় নদীগুলোর ক্ষেত্রে তিন দিন আগে পূর্বাভাস দেওয়া যায়।
এফএফডব্লিউসির তথ্য অনুযায়ী, বর্তমানে ব্রহ্মপুত্র নদ অববাহিকার নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হলেও আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে পরিস্থিতি স্থিতিশীল হতে পারে। একই সময়ে উজানে ভারী বৃষ্টিপাত না হলে মেঘনা অববাহিকাও স্থিতিশীল থাকবে।
এদিকে চলতি মাসে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে উপকূলীয় নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪ থেকে ৭ জুলাই কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ায় ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে সংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এছাড়া আগামী পাঁচ দিনে গঙ্গা-পদ্মার পানি বাড়লেও তা বিপৎসীমার নিচে থাকবে। আগামী ৭২ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জে সুরমা-কুশিয়ারা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। বর্তমানে তিস্তা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর কয়েকটি পয়েন্টে পানি সতর্কসীমায়

×