ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

বিশ্বকাপে খেলবেন ডাসকেট

প্রকাশিত: ২৩:৩৪, ১২ সেপ্টেম্বর ২০২১

বিশ্বকাপে খেলবেন ডাসকেট

স্পোর্টস রিপোর্টার ॥ রায়ান টেন ডাসচেট। হল্যান্ড ক্রিকেটের অন্যতম বড় তারকা। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেরও বড় মুখ। টি২০ বিশ্বকাপের বাছাইপর্বে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক তখনই অধিনায়ক পিটার সিলারকে জানিয়েছিলেন, ২০২১ বিশ্বকাপে খেলতে চান। ৪১ বছর বয়সী অভিজ্ঞ এই অলরাউন্ডারকে তাই উপেক্ষা করতে পারেননি ডাচ নির্বাচকরা। টি২০ বিশ্বকাপের হল্যান্ড দল ॥ পিটার সিলার (অধিনায়ক), কলিন এ্যাকারম্যান, ফিলিপ বইসফেন, বাস ডি লিড, পল ফন মেকেরেন, বেন কুপার, ম্যাক্স ও’দাউদ, স্কট এডওয়ার্ডস, রায়ান টেন ডাসকেট, টিম ফন ডার গুটেন, রয়েলফ ফন ডার মারউই, ব্রেন্ডন গ্রোভার, ফ্রেড ক্লাসেন, লোগান ফন ভিক এবং স্টেফান মাইবার্গ।
×