স্পোর্টস রিপোর্টার ॥ একটি মাত্র ওয়ানডে খেলার অভিজ্ঞতা দিয়েই শ্রীলঙ্কার টি২০ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন মাহেশ থিকশানা। কলম্বোয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচে অভিষেকেই চমক দেখান ২১ বছর বয়সী ডানহাতি রহস্য স্পিনার। ৩৭ রানে ৪ উইকেট নিয়ে গ্রেট মুত্তিয়া মুরলিধরণে টপকে গড়েন কম বয়সি শ্রীলঙ্কান স্পিনার হিসেবে সেরা বোলিংয়ের রেকর্ড।
টি২০ বিশ্বকাপের শ্রীলঙ্কা দল ॥ দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা, আভিশকা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকশে, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, ভানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমন্ত চামিরা, আকিলা ধনঞ্জয়া, মাহেশ থিকশানা, বিনুরা ফার্নান্দো ও প্রবীণ জয়াবিক্রমা। রিজার্ভ : নুয়ান প্রদীপ, পুলিনা থারাঙ্গা, লাহিরু মাদুশাঙ্কা ও লাহিরু কুমারা।




