ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

রশিদের পদত্যাগ, অধিনায়ক নবি

প্রকাশিত: ২৩:৩৩, ১২ সেপ্টেম্বর ২০২১

রশিদের পদত্যাগ, অধিনায়ক নবি

স্পোর্টস রিপোর্টার ॥ আফগান ক্রিকেট বোর্ড (এসিবি) তার সঙ্গে একদমই আলোচনা করেনি- এমন অভিযোগ এনে টি২০ বিশ্বকাপের দল ঘোষণার ২০ মিনিট পরই নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন দেশটির বড় তারকা রশিদ খান। ফলে দায়িত্ব সামলবেন অলরাউন্ডার মোহাম্মদ নবি। টি২০ বিশ্বকাপের আফগানিস্তান দল ॥ রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, উসমান ঘানি, আসগর আফগান, মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, করিম জানাত, গুলবদিন নাইব, নবীন উল হক, হামিদ হাসান, শরাফউদ্দিন আশরাফ, দাওলাত জাদরান, শাপুর জাদরান ও কাইস আহমেদ। রিজার্ভ ॥ আফসার জাজাই ও ফরিদ আহমেদ মালিক।
×