ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

কিংবদন্তি পেলে আইসিইউতে

প্রকাশিত: ২৩:৩১, ১২ সেপ্টেম্বর ২০২১

কিংবদন্তি পেলে আইসিইউতে

স্পোর্টস রিপোর্টার ॥ বেশ ভালই বয়স হয়েছে। তাই কয়েক বছর ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন কিংবদন্তি ফুটবলার পেলে। কয়েকদিন আগে তার শরীরে কোলনে টিউমার ধরা পড়ে। সেটি অস্ত্রোপচার করে বাদ দেয়া হয়েছে। এরপর পেলেকে রাখা হয়েছে আইসিইউতে। হাসপাতালের পক্ষ থেকে এক বলা হয়েছে, সফল অস্ত্রোপচারের পর পেলের জ্ঞান ফিরেছে। তার শারীরিক অবস্থা ভাল আছে। ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে এই অস্ত্রোপচার হয়েছে ৮০ বছর বয়সী পেলের। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে- জ্ঞান ফিরেছে ব্রাজিলিয়ান জীবন্ত কিংবদন্তির, এখন শারীরিক অবস্থা স্থিতিশীল। ক্রমেই সুস্থ হয়ে উঠছেন তিনি। এই সুখবর পেলে নিজেই পোস্ট করে জানিয়েছেন নেটমাধ্যমে। ইনস্টাগ্রামে মজা করে লিখেছেন, ‘বন্ধুরা, আমি প্রতিদিন আরও সুস্থ হয়ে উঠছি। আবার খেলতে নামব। তবে তার আগে আরও কিছু দিন সময় লাগবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে।’ হাসপাতালে সময়টা কীভাবে কাটাচ্ছেন, জানিয়ে পেলে বলেন, ‘এই ক’দিন এখানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি, আর বিশ্রাম নিচ্ছি। যারা আমাকে ভালবেসে খোঁজ নিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমরা খুব দ্রুত আবার একসঙ্গে হবো।’
×