স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজই একমাত্র দল যারা দুটি টি২০ বিশ্বকাপ জিতেছে। ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়নদের স্কোয়াডে এবার এসেছে বেশকিছু পরিবর্তন। গত বারের ফাইনালের দুই নায়ক মারলন স্যামুয়েলস আর কার্লোস ব্রেথয়েট আগে থেকেই নেই। দলে সুযোগ হয়নি তারকা স্পিনার সুনীল নারাইনেরও। সিপিএলে দারুণ পারফর্মেন্স করে প্রায় পাঁচ বছর পর ফিরেছেন ৩৬ বছর বয়সি পেসার রবি রামপল।
টি২০ বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ দল ॥ কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফ্যাবিয়েন এ্যালেন, ডোয়াইন ব্রাভো, রোস্টন চেস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবেড ম্যাককয়, রবি রামপল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশেন টমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র। রিজার্ভ ॥ ড্যারেন ব্রাভো, শেলডন কটরেল, আকিল হোসেইন, জেসন হোল্ডার।




