ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে যা বললেন ডাকসু ভিপি

প্রকাশিত: ২০:২০, ২৯ নভেম্বর ২০২৫

বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে যা বললেন ডাকসু ভিপি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শনিবার (২৯ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই প্রার্থনা জানান।

পোস্টে সাদিক কায়েম লিখেছেন, বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য লাভ করুন। দেশের স্থিতিশীলতা ও রাজনৈতিক সহাবস্থান বজায় রাখতে তাকে অত্যন্ত প্রয়োজন। তিনি আরও বলেন, “আল্লাহ, আপনি তাঁকে সুস্থ করে দিন; আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার তৌফিক দিন। আমিন।”

উল্লেখ্য, বর্তমানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

Jahan

×