ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

নান্দাইলে ২ হাজার কেজি ভিজিএফ চাল জব্দ 

নিজস্ব সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ

প্রকাশিত: ১৮:১৭, ১৫ মার্চ ২০২৬

নান্দাইলে ২ হাজার কেজি ভিজিএফ চাল জব্দ 

উপজেলায় ২ হাজার কেজি ভিজিএফ-এর চাল জব্দ করা হয়েছে  আজ রবিবার (১৫ মার্চ) দুপুর ২টার পর চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের পাশে খামারগাঁও বাজার থেকে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাউদ্দিন আহম্মদ এই চাল জব্দ করে থানায় নিয়ে আসেন।

জানা গেছে, রবিবার চন্ডীপাশা ইউনিয়ন পরিষদে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছিল। এসময় প্রশাসনের কাছে খবর আসে খামারগাঁও বাজারে বকুল মিয়া ও মতি মিয়ার দোকানে অবৈধ ভাবে চাল মজুত করা হয়েছে। পরে সহকারী কমিশনার (ভুমি) সেখানে উপস্থিত হয়ে ৩৪টি বস্তা থেকে ২ হাজার কেজি চাল উদ্ধার করে। চালগুলো সরকারি সীলমোহরকৃত বস্তা থেকে খুলে সাধারণ বস্তায় রাখা ছিল। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 

এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন মাহমুদ জানান, চাল মজুদের খবর পেয়ে ঘটনাস্থল থেকে ২ হাজার কেজি চাল জব্দ করা হয়েছে।এ বিষয়ে একটি নিয়মিত মামলা করা হবে।

 

রাজু

×