ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

কুরআনের স্বাদ আমরা গ্রহন করতে পারিনি: ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

নিজস্ব সংবাদদাতা সোনারগাঁ নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৭, ১৫ মার্চ ২০২৬

কুরআনের স্বাদ আমরা গ্রহন করতে পারিনি: ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে রমজান উপলক্ষে ‘রমজানের মাহাত্ম্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৫ মার্চ বিকেলে উপজেলার অভিজাত রেস্টুরেন্টে মোগরাপাড়া ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর উদ্যোগে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডুকেশন সোসাইটির পরিচালক, বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সেক্রেটারি ও দেশ বরেণ্য শিক্ষাবিদ ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কুরআনের টেস্ট আমরা রিসিভ করতে পারিনি। তাই আমরা মুসলিম হলেও আমাদের আচরণ সঠিকভাবে গড়ে উঠেনি।” তিনি আরও বলেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন-এর একমাত্র সংসদ সদস্যের সঙ্গে মাননীয় স্পিকারের আচরণ গ্রহণযোগ্য নয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামি নারায়ণগঞ্জ মহানগর কর্মপরিষদের সদস্য মাওলানা মো. সাইফুদ্দিন মনির।

তিনি বলেন, যারা নিজেকে আল্লাহ-সচেতন মনে করেন, তাদের আল্লাহ সম্পর্কে জানতে হবে এবং তা মেনে চলতে হবে। এর বাইরে নিজেকে মুসলিম দাবি করার সুযোগ নেই।

মোগরাপাড়া ইউনিয়ন জামায়াত নেতা আল আমিনের সভাপতিত্বে এবং জামায়াত নেতা শাহআলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সোনারগাঁ উপজেলা দক্ষিণ জামায়াতের সহ-সেক্রেটারি সোহেল রানা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সোরহাব হোসাইন।

এ সময় আরো বক্তব্য দেন সোনারগাঁ উপজেলা উত্তর জামায়াতের আমীর মাওলানা ইসহাক এবং সোনারগাঁ উপজেলা দক্ষিণ জামায়াতের সহ-সেক্রেটারি আসাদুল ইসলাম আসাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

রাজু

×