ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

শপিং ব্যাগ না পেয়ে কাপড় হাতে হাঁটছেন এমপি রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২:১০, ১৫ মার্চ ২০২৬

শপিং ব্যাগ না পেয়ে কাপড় হাতে হাঁটছেন এমপি রুমিন ফারহানা

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় আড়ংয়ের শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে ক্ষোভ প্রকাশ করে তিক্ত অভিজ্ঞতা নিয়ে বাসায় ফিরলেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। হাতে করে কাপড় নিয়ে বাসায় ফেরার এই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

সাড়ে চার হাজার টাকার কাপড় কিনলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। কাউন্টারে বিল দেওয়ার সময় কোনো ব্যাগ ছাড়াই তার হাতে চারটি কাপড় ধরিয়ে দেওয়া হয়। রুমিন ফারাহানাও এগুলো হাতে করে বেরিয়ে পড়েন।

হাতে করে কাপড় নিয়ে আসার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাওয়া যায়। ব্যাগ না পাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রুমিন ফারহানা এমপিও।

শনিবার রাতে মোবাইল ফোনে তিনি বলেন, ‘ইফতারের পর রাজধানীর উত্তরার জসিম উদ্দিন রোডের আড়ং শোরুমে যাই। মায়ের জন্য চারটি কাপড় (ম্যাক্সি) কিনি। কাউন্টারে যাওয়ার পর সাড়ে চার হাজার টাকার বিল ধরিয়ে কোনো ব্যাগ ছাড়াই কাপড় বুঝিয়ে দেয়। আমি সেভাবেই কাপড় নিয়ে চলে আসি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাড়ে চার হাজার টাকার কাপড় কিনে কেন আমি দাম দিয়ে ব্যাগ নেব। এটা কোনো বিষয় হতে পারে না। আমি আসলে আড়ংয়ে যাই না। জীবনেও যেতাম না। কিন্তু আমার মায়ের গায়ে লাগে এমন কাপড় আড়ংয়েই পাওয়া যায় বলে সেখানে যাওয়া।
 

শহীদ

×