ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ফেনী পৌরসভা কার্যালয়

প্রকাশিত: ২১:০৩, ১৩ মার্চ ২০২৬

ফেনী পৌরসভা কার্যালয়

ফেনী পৌরসভার নিম্নবর্ণিত পদে কর্মচারী নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে স্বহস্তে লিখিত আবেদন আহ্বান করা হয়েছে।
১. পদের নাম: নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক/কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা: ০২টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ৩০ ও ইংরেজিতে ৪০ শব্দের গতি থাকতে হবে।
২. পদের নাম: ক্যাশিয়ার/কোষাধ্যক্ষ। পদ সংখ্যা: ০১টি। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-। গ্রেড: ১৪তম। শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি।
৩. পদের নাম: স্বাস্থ্য সহকারী। পদ সংখ্যা: ০১টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস (বিজ্ঞান বিভাগ/জীব বিজ্ঞানসহ)।
৪. পদের নাম: আদায়কারী (বাজার)। পদ সংখ্যা: ০১টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি বা সমমান পাস।
৫. পদের নাম: বিল ক্লার্ক (পানি শাখা)। পদ সংখ্যা: ০১টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
৬. পদের নাম: রোড রোলার চালক। পদ সংখ্যা: ০১টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস। অভিজ্ঞতা: যানবাহন চালকের বৈধ লাইসেন্স এবং সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতা।
৭. পদের নাম: ট্রাক ড্রাইভার। পদ সংখ্যা: ০২টি। বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/-। গ্রেড: ১৫তম। শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস। অভিজ্ঞতা: যানবাহন চালকের বৈধ লাইসেন্স এবং সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতা।
৮. পদের নাম: বৈদ্যুতিক মিস্ত্রি। পদ সংখ্যা: ০১টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কোর্সে বি-সেকশন লাইসেন্সধারী হতে হবে।
৯. পদের নাম: সুপারভাইজার (সুইপার)। পদ সংখ্যা: ০২টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
১০. পদের নাম: পাম্প চালক/বাল্ব অপারেটর। পদ সংখ্যা: ০১টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে (সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার)।
১১. পদের নাম: টিকাদানকারী। পদ সংখ্যা: ০২টি। বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/-। গ্রেড: ১৭তম। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস।
১২. পদের নাম: ডুপ্লিকেটিং/ফটোকপি মেশিন অপারেটর। পদ সংখ্যা: ০১টি। বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০/-। গ্রেড: ১৮তম। শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেণি পাস। অভিজ্ঞতা: মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
১৩. পদের নাম: অফিস সহায়ক। পদ সংখ্যা: ০৩টি। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-। গ্রেড: ২০তম। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বিস্তারিত: jobsnoticebd.com./pourashava-karjaloy-job-circular/ অথবা প্রতিষ্ঠানের নাম লিখে গুগলে সার্চ দিলেই বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ মার্চ ২০২৬ অফিস চলাকালীন। 

প্যানেল/মো.

×