গাজীপুর জেলা পরিষদের সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে জেলা পরিষদের নির্ধারিত আবেদন ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
১. পদের নাম: হিসাবরক্ষক।
পদ সংখ্যা: ১টি।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/-। গ্রেড: ১৩তম।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
২. পদের নাম: বার্তাবাহক।
পদ সংখ্যা: ১টি।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০/-। গ্রেড: ১৯তম।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৩. পদের নাম: অফিস সহায়ক।
পদ সংখ্যা: ৩টি।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-। গ্রেড: ২০তম।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বিস্তারিত: www.zpgazipur.gov.bd
আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ বিকেল ৫টা।
প্যানেল/মো.








