বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে ট্রেড–২ (বিশেষ পেশা) শাখার অধীনে। আগ্রহী প্রার্থীরা ৮ মার্চ ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় ৭ এপ্রিল ২০২৬।
এই নিয়োগের আওতায় নির্দিষ্ট কয়েকটি পেশায় প্রার্থী নেওয়া হবে। এর মধ্যে রয়েছে কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, কার্পেন্টার এবং টিন স্মিথ।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে। তবে যেসব প্রার্থী জিপিএ ৩.০০ বা তার বেশি পেয়েছেন, তারা যোগ্যতার ভিত্তিতে ট্রেড–১ এ স্থানান্তরের সুযোগ পেতে পারেন।
পেশাগত যোগ্যতার ক্ষেত্রে কুক পদে আবেদনকারীদের রান্নায় দক্ষ হতে হবে। ব্যান্ডসম্যান পদের জন্য ড্রাম, ব্রাস ব্যান্ড, ক্ল্যারিনেট, ব্যাগ পাইপ, ট্রাম্পেটসহ বিভিন্ন বাদ্যযন্ত্রে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পেইন্টার বা পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পদে রং করার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। কার্পেন্টার পদে কাঠমিস্ত্রির কাজ জানা এবং টিন স্মিথ পদে ঝালাই ও ধাতব কাজে পারদর্শিতা থাকতে হবে।
আবেদন করতে ৩০০ টাকা ফি প্রদান করতে হবে। এর মধ্যে ২০০ টাকা ভর্তি পরীক্ষার ফি এবং ১০০ টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি হিসেবে নির্ধারিত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাবে।
এ.এইচ








