ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

জেলা প্রশাসকের কার্যালয়, ভোলা

প্রকাশিত: ২১:১৪, ১৩ মার্চ ২০২৬

জেলা প্রশাসকের কার্যালয়, ভোলা

পুনঃনিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়, ভোলার ইউনিয়ন পরিষদে ‘হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর’ পদে (নতুন সৃষ্ট) অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য ভোলা জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
পদ সংখ্যা: ৬৮টি।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রে: ১৬তম।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
দক্ষতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে।
বিস্তারিত:www.bhola.gov.bd
আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৬ অফিস চলাকালীন।

প্যানেল/মো.

×