ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২২:৪৩, ৯ মার্চ ২০২৬

সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা

সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা

সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি কমে দুই লাখ ৬৫ হাজার টাকার নিচে নেমে এসেছে। সোমবার বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে।

সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা।
সোনার দামের সঙ্গে  কমানো হয়েছে রুপার দামও।

প্যানেল হু

×