ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

‘শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, মনুষ্যসৃষ্ট দুর্যোগকেও প্রতিহত করতে হবে’

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩:২৭, ১০ মার্চ ২০২৬

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নীলফামারীর কিশোরগঞ্জে অনুষ্ঠিত র‌্যালি

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস তালিকা হয়েছে। জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর-
রাজশাহী ॥ রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেছেন, পূর্বে সাইক্লোন, মহামারি, বন্যা, মরুকরণ, নদীতে পানি শূন্যতা, সেচে পানি না আসা বা খাদ্য ভা-ারে টান পড়াকে দুর্যোগ হিসেবে গণ্য করা হতো। কিন্তু মানুষ হিসেবে আমরা যদি সঠিকভাবে শিক্ষা না পাই, নৈতিকতা না থাকে তবে তার ফলে যে দুর্যোগ সৃষ্টি হবে তা ভবিষ্যতে আমাদের মারাত্মকভাবে প্রভাবিত করবে। তাই শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, মনুষ্যসৃষ্ট দুর্যোগকেও প্রতিহত করতে হবে।
‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মঙ্গলবার রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।  
রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল হাই সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী, রাজশাহী জেলা তথ্য অফিসের উপ-পরিচালক নাফেয়ালা নাসরীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম আনোয়ার হোসেন, রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এনায়েত উল হক, রাজশাহী রেডক্রিসেন্টের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
দিবসটি উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য রালি বের করা হয়। আলোচনা সভা শেষে রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি টিম দুর্যোগের প্রস্তুতি বিষয়ে একটি অগ্নিসংযোগ মহড়ায় অংশগ্রহণ করে। রাজশাহীর উপজেলা পর্যায়েও দিবসটি পালন করা হয়।
কিশোরগঞ্জ, নীলফামারী ॥ নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে র‌্যালিটি শেষ হয়।
র‌্যালিতে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা জামায়েতের আমির আব্দুর রশিদ শাহ, সমাজসেবা অফিসার জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. মাহমুদা খাতুনসহ শিক্ষার্থীরা।
পরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকা-ে করণীয় বিষয়ক মহড়া প্রদর্শিত হয়।
সাঘাটা, গাইবান্ধা ॥ গাইবান্ধার সাঘাটা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উদ্যোগে এবং উন্নয়ন সহযোগী সংস্থা বোনারপাড়ার এফএসএফএলভি,ফেস-২ প্রকল্পের আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়।
দিবসের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন সাঘাটা ইউএনও আশরাফুল কবীর।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহিশ শাফি, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আব্দুল গফুর, বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিউল করিম পলাশ, উন্নয়ন সহযোগী সংস্থা বোনারপাড়ার নির্বাহী পরিচালক মোছা. সারমিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা মো. আজাহার আলী, এনসিপি নেতা হিরু মিয়া প্রমুখ।
আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়  জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে জনসচেতনতায়  অগ্নিনির্বাপক মহড়া ও ভূমিকম্প সচেতনতা মহড়া প্রদর্শন করেছে উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা। 
মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকা- বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে মহড়া ও আলোচনা সভা, র‌্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শাহিনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া। 
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, পিআইও অফিসের  কাম সহকারী গোলাম মহিউদ্দিন, অফিস সহায়ক নূরে আলম সিদ্দিক প্রমুখ।
রায়গঞ্জ, সিরাজগঞ্জ ॥ দুর্যোগ প্রস্তুতিতে লড়ব-তারুণ্যের বাংলাদেশ গড়ব এই প্রতিবাদ্যের মধ্যদিয়ে  সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় দুর্যোগ মোকাবিলা ও প্রস্তুতি দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও আবদুল খালেক পাটোয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শাহিনুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শামছুল হক খান, যুবদল নেতা খন্দকার শামীম হোসেন, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খান, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ধানগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মোরেলগঞ্জ, বাগেরহাট ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি আলোচনা সভা ও ভূমিকম্প, অগ্নিকা- বিষয়ক এক মহড়া হয়েছে। 
মঙ্গলবার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা প্রশাসনিক চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক চত্বরে র‌্যালিটি শেষ হয়। 
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান উল্লাহ, অন্যদের মধ্যে আলোচনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী শুভঙ্কর মন্ডল, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. কায়কোবাদ আকুঞ্জী, মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা লিডার জাহাঙ্গীর কবীর, সমাজ সেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাসসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
নীলফামারী ॥ নীলফামারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপনে বিশেষ মহড়া প্রদর্শন করা হয়। জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইম হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মামুন উর রশিদ, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম, নীলফামারী প্রেস ক্লাবের সাবেক সাধারণ স¤পাদক নুর আলম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আকতারুল ইসলাম ও ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মৈত্রি ¯œাল বক্তব্য দেন।
পীরগঞ্জ, ঠাকুরগাঁও ॥ মঙ্গলবার পীরগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের আয়োজন করেন। দিবসটি উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালি প্রদর্শন করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা দুর্যোগ প্রতিরোধে বিভিন্ন রকম মহড়া প্রদর্শন করেন। উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) এনএম ইশফাকুল কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার রাহীম উদ্দীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, সংবাদকর্মী, স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থী, সুশীল সমাজ প্রমুখ। 
তাড়াশ, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকা-ে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে ভূমিকম্পের সময় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের নিরাপদে উদ্ধার, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান, ঘরবাড়িতে অগ্নিকা- প্রতিরোধ এবং আগুন নিয়ন্ত্রণের কৌশল নিয়ে বাস্তবধর্মী মহড়া প্রদর্শন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিস সদস্যরা অংশ নেন। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মঞ্জুরুল আলম, পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র ঘোষ, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ প্রমুখ।
শ্রীমঙ্গল, মৌলভীবাজার ॥ মৌলভীবাজারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে। মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন।
মধুপুর-ধনবাড়ী, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে জাতীয় দুর্যোগ মোকাবেলা ও প্রস্তুতি দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়। মঙ্গলবার সকালে মধুপুর ও ধনবাড়ী উপজেলায় পৃথকভাবে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা প্রাঙ্গণে ফায়ার সার্ভিসের এক মহড়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধনবাড়ী ইউএনও মিজ নূরজাহান আক্তার সাথীর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ ম-ল, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী ইনচার্জ জাকারিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা এস এম ফারুক ইমাম, একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম, তথ্যসেবা কর্মকর্তা আফসানা ফেরদৌস প্রমুখ।
কেরানীগঞ্জ, ঢাকা ॥ নানা কর্মসূচির মধ্য দিয়ে কেরানীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। 
মঠবাড়িয়া, পিরোজপুর ॥ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে, পরে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকলিমা আক্তার। 
এ সময় আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিকুল ইসলাম বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দীনেশ চন্দ্র মজুমদার, কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমি প্রমুখ।

প্যানেল হু

×