বাগেরহাটের কচুয়ায় এক কিশোরীকে (১৫) শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনা জানাজানি হলে লোকলজ্জায় সোমবার (০৯ মার্চ) সকালে ওই কিশোরী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুত্বর অসুস্থ্য অবস্থায় তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের অভিযোগ, রবিবার সকালে কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের কাকারবিল এলাকায় রাড়িপাড়া ইউনিয়নের মহসিন সরদারের ছেলে রোহান সরদার (২০) ওই কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক যৌন নির্যাতনের চেষ্টা করে। এসময় কিশোরীর চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্ত যুবক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে সকালে ওই কিশোরী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দেয়নি ভুক্তভোগী পরিবার। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত রোহান সরদার আত্মগোপনে রয়েছেন।
কচুয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, "আমরা গতকাল মৌখিকভাবে ঘটনাটি শুনেছিলাম, কিন্তু কিশোরীর পরিবারের পক্ষ থেকে তখন কোনো অভিযোগ করা হয়নি। শুনেছি ওই কিশোরী বিষপান করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আমরা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
রাজু








