ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

বাগেরহাটে নিখোঁজের ৫দিন পরে নারীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ১৮:৩৩, ৯ মার্চ ২০২৬

বাগেরহাটে নিখোঁজের ৫দিন পরে নারীর লাশ উদ্ধার

বাগেরহাটে নিখোজের ৬ দিন পরে ডোবা থেকে গীতা রানী দাস (৫৮) নামের এক নারীর লাশ পুলিশ উদ্ধার করেছে। সোমবার (৯ মার্চ) বিকেলে শহরের দাসপাড়া মোড় এলাকার ওই বৃদ্ধার নিজ বাড়ির পাশে একটি পরিত্যক্ত ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার (০৪ মে) সন্ধ্যা থেকে ওই নারী নিখোজ ছিলেন। পরের দিন বৃহস্পতিবার (০৫ মে) নিখোঁজের বিষয়ে বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন ওই নারীর ভাইয়ের ছেলে শোভন দাস।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবেশী এক নারী দুপুরের দিকে ডোবা থেকে শাক তুলতে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে বাগেরহাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। 

ওই নারীর একমাত্র ছেলে দূর্জয় দাস বলেন, আমার মাকে গত বুধবার সন্ধ্যা থেকে খুজে পাওয়া যায়নি। পরে আমরা অনেক খুজেছি, মাইকিং করেছি, থানায় সাধারণ ডায়রিও করা হয়েছিলো।

বাগেরহাট মডেল থানার ওসি মাসুম খান বলেন, পরিবারের তথ্য মতে আমরা জানতে পেরেছি তিনি মানসিক বিকার গ্রস্ত বা মিরগি রোগে আক্রান্ত ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের পরে জানা যাবে মৃত্যুর কারণ।

রাজু

×