ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

নীলফামারীতে ভারত সীমান্ত এলাকা থেকে তিন শিশু আটক 

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ১৭:৩৩, ৩ মার্চ ২০২৬

নীলফামারীতে ভারত সীমান্ত এলাকা থেকে তিন শিশু আটক 

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিস্থ ভারত সীমান্ত এলাকা থেকে তিন শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি)। পরে তাদের ডোমা  থানায় হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।  

আটককৃত শিশুরা হলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেড এলাকার মো ইসরাফিলের ছেলে মো ইরফান (১২), ঢাকা কোনাবাড়ি এলাকার আকতারের ছেলে মোঃ সাজ্জাদ (১৩) এবং সুনামগঞ্জ জেলার ছাতক থানার নতুন বাঁশতলা এলাকার আবুল কালামের ছেলে মো. সাব্বির (১০)।

পুলিশ সূত্রে জানা যায়, তাদের মধ্যে একজন পরিবারকে না জানিয়ে কয়েকদিন আগে বাড়ি থেকে বেড়িয়ে আসেন। ট্রেনেই তিনজনের মধ্যে পরিচয় ঘটে। পরে তারা ঢাকার কমলাপুর থেকে ট্রেনে উঠে বিভিন্ন জায়গায় যাতায়াত করছিল। এমনকি তারা  রাজশাহী যায়। রাজশাহী থেকে  তারা নীলফামারীর চিলাহাটিতে ট্রেন যোগে পৌঁছায়। পরে তারা সেখানে সীমান্ত এলাকায় ঘুরাঘুরি করছিলেন। এসময়ে বিজিবি সদস্যরা  শিশু তিনজনকে আটক করেন৷ পরে তাদের জিজ্ঞাসাবাদ করে ডোমার৷ থানায় হস্তান্তর করেন। 

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ আরও বলেন, গতকাল সীমান্ত এলাকায় তাদের ঘুরাঘুরি সন্দেহ হলে বিজিবির সদস্যরা তাদের আটক করে থানায় হস্তান্তর করেন। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় তারা বাড়িতে না জানিয়ে বের হয়ে বিভিন্ন ট্রেনে যাতায়াত করছেন।

একজন শিশু ঢাকার কমলাপুর থেকে গতকাল দুপুরে রাজশাহী এসেছেন সেখানে বাকি দুজনের সঙ্গে পরিচয় হয়। পরে সেখান থেকে সন্ধ্যার দিকে চিলাহাটি সীমান্ত এলাকায় আসেন। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা আসলে শিশু তিনজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাজু

×