ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

তালায় ভূমিকম্পের আঘাতে ৩ বাড়ি ক্ষতিগ্রস্ত, বহু ভবনে ফাটল

এম এ মান্নান, তালা, সাতক্ষীরা

প্রকাশিত: ১৭:৩৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

তালায় ভূমিকম্পের আঘাতে ৩ বাড়ি ক্ষতিগ্রস্ত, বহু ভবনে ফাটল

ছবি: দৈনিক জনকণ্ঠ।

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের বাজেবাড়ি নামক স্থানে ইসলাম সরদারের একটি বসতঘর ভূমিকম্পের প্রভাবে ভেঙে পড়ে। 

এছাড়া তেতুলিয়া ইউনিয়নের সুভাষিনী গ্রামে একটি ইটের দেয়াল, মদনপুর গ্রামের রউফ এর রান্নাঘর ভেঙে পড়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় বহু বিল্ডিং বাড়িতে ফাটল দেখা গেছে। 

উল্লেখ্য শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১টা ৫২ মিনিটের দিকে বিশাল একটা ঝাঁকুনি দিয়ে ৫.৪ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। আজকের এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি।

এম.কে

×