ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

রাঙ্গামাটিতে ১৪৯টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৩৬ কেন্দ্রে নেটওয়ার্ক নেই হেলিসটকেন্দ্রে সরঞ্জাম পাঠানো শেষ

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি

প্রকাশিত: ১৭:৫৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬; আপডেট: ১৭:৫৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬

রাঙ্গামাটিতে ১৪৯টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৩৬ কেন্দ্রে নেটওয়ার্ক নেই হেলিসটকেন্দ্রে সরঞ্জাম পাঠানো শেষ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ২৯৯ রাঙ্গামাটি সংসদীয় আসনের ১০টি উপজেলার ২১৩টি ভোট কেন্দ্রের মধ্যে ১৪৯ টি কেন্দ্রকে স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে, এই গুলোর মধ্যে ২০টি অধিক ঝুঁকিপূর্ণ বলে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চিহ্নিত করেছে। ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। ভোট কেন্দ্রের দৃষ্টি শক্তির মধ্যে অস্থায়ী সেনা ক্যাম্প করা হয়েছে। 

প্রত্যেকটি ভোট কেন্দ্রে পুলিশ ফোর্স, আনসার ভিডিপি ও বিজিবির পাশাপাশি সেনা টহল থাকবে। ভোট কেন্দ্রের মধ্যে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম ও নির্বাচন কর্মকর্তাকে। যোগাযোগব্যবস্থা ঝুঁকিপূর্ণ ও সীমিত হওয়ায় এইসব এলাকার ভোট কেন্দ্রে যাতায়ত হেলিকপ্টারই একমাত্র ভরসা। শনিবার থেকে রাঙ্গামাটি জেলার ২০টি হেলিসর্টি ভোটকেন্দ্রে পর্যায়ক্রমে নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে। এসব দুর্গম ২০টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৫৪৩ জন।এই গুলোছাড়ও অন্য ভোট কেন্দ্র গুলোতেও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। 

এদিকে হেলিসর্টি কেন্দ্রের পাশাপাশি রাঙ্গামাটিতে ৩৬টি ভোটকেন্দ্র মোবাইল নেটওয়ার্কবিহীন এবং ৬৫টি কেন্দ্র বিদ্যুৎবিহীন রয়েছে। এসব এলাকায় ভোটের ফলাফল সংগ্রহের জন্য এবার অত্যাধুনিক প্রযুক্তি স্টার লিং নেট ওয়ার্ক ব্যবহারের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রাঙ্গামাটির ১০টি উপজেলায় মোট ২১৩টি ভোটকেন্দ্রে এবার ভোট দেবেন ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন ভোটার। রাঙ্গামাটিতে নির্বাচনের পরিবেশ অত্যান্ত শান্ত রয়েছে বলে দুর্গম এলাকার ভোটারেরা জানান। 

 

রাজু

×