ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা

প্রকাশিত: ১৮:৫৬, ১২ মার্চ ২০২৬

সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা

ত্রয়োদশ জাতীয় সংসদে সদস্যদের অধিকার ও সংসদীয় শৃঙ্খলা সংক্রান্ত বিষয় দেখভালের জন্য বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে প্রস্তাবটি কণ্ঠভোটে পাস হলে আনুষ্ঠানিকভাবে কমিটির অনুমোদন দেওয়া হয়।

স্পিকারের সভাপতিত্বে গঠিত এ কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম, হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক এবং ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম।

সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী, এই কমিটি মূলত সংসদ সদস্যদের বিশেষ অধিকার লঙ্ঘনের অভিযোগ, সংসদীয় আচরণবিধি এবং সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে সুপারিশ প্রদান করে।

Mily

×