ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

জামিন পেয়েই সেই তরুণীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে

প্রকাশিত: ২২:৩২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

জামিন পেয়েই সেই তরুণীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে

বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে আটক রাখার অভিযোগে গ্রেপ্তার হওয়া গায়ক মাইনুল আহসান নোবেল জামিন পাওয়ার পরই বাদীকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন তরুণী আনাননিয়া শবনম রোজ অনন্যা। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের সামনে এই ঘটনা তুলে ধরেন।

অনন্যার অভিযোগ, মঙ্গলবার জামিন পাওয়ার পর নোবেল তাকে মারধর করেন। আদালতে তিনি বলেন, “জামিন নেওয়ার পর আমাকে বাসায় নিয়ে গিয়ে মারধর করা শুরু করে। কেন আমি তার বিরুদ্ধে মামলা করেছি, তা জানিয়ে মারধর করেছে।” অনন্যা তার বাঁ হাতে থাকা কাটা দাগও সাংবাদিকদের দেখান।

তিনি আরও বলেন, “মিডিয়ার সামনে নোবেল যেমন, বাইরে তার আচরণ সম্পূর্ণ আলাদা। ও নেশাখোর, তবে নিজেকে ভিকটিম দাবি করে।”

মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে গত বছরের জুন পর্যন্ত নোবেল তার মা, স্ত্রী, ছোট ভাই এবং একজন সহকারীকে ব্যবহার করে আনন্যানিকে বিয়ে প্রলোভন দেখিয়ে আটকে রেখে প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেছেন। সেই সঙ্গে তাকে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করা হয়েছে।

পিবিআই মামলাটি তদন্ত করেছে এবং জানুয়ারি মাসে প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে। আদালত ২ ফেব্রুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। নোবেল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার হন। আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

আদালতে আপসের আলোচনার পর নোবেলের আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত এক হাজার টাকা মুচলেকায় ২ এপ্রিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম জানান, “বিয়ে করার শর্তে নোবেল জামিন পেয়েছেন। কিন্তু বাদী তার বাসায় গেলে সারারাত মারধর করা হয়, যার ফলে তিনি বেহুঁশ হয়ে যান। এরপর মেডিক্যাল করানো হয়েছে। এখন আমরা জামিন বাতিলের আবেদন করব।”

Mily

×