ছবি: দৈনিক জনকণ্ঠ।
পটুয়াখালীর দুমকীতে ৫০ গ্রাম গাজা ও ১০ পিস ইয়াবাসহ সুমন জোমাদ্দার (৩০) ও ফিরোজ খান (৪১) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) আসামিদ্বয়কে নিয়মিত মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে সোপর্দ করা হয়েছে।
থানা পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লেবুখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আঠারগাছিয়া গ্রামের নিজ বসতঘর থেকে ৫০ গ্রাম গাঁজাসহ সুমন জোমাদ্দার (৩০) ও শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নিজ বসতঘরে তল্লাশি চালিয়ে ১০ পিস ইয়াবাসহ ফিরোজ খান (৪১)কে গ্রেফতার করা হয়।
এঘটনায় আসামি সুমন জোমাদ্দার ও ফিরোজ খানের বিরুদ্ধে এসআই শাহীন পারভেজ বাদি হয়ে দুমকী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সকালে আসামিদ্বয়কে কোর্টে চালান দেওয়া হয়।
পুলিশ আরও জানায়, ধৃত যুবকদ্বয় এলাকায় আগে থেকেই মাদক কেনা-বেচার কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। দুমকী থানার অফিসার ইনচার্জ মো: সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এম.কে








