ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ধামরাইয়ে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা,ধামরাই,ঢাকা।।

প্রকাশিত: ১৬:৫৪, ১৩ মার্চ ২০২৬

ধামরাইয়ে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

ছবি: দৈনিক জনকন্ঠ

ঢাকার ধামরাইয়ে উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে রিনা সরকার (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) সকালের দিকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিনা সরকার ধামরাই পৌরশহরের পূর্ব কায়েতপাড়া এলাকার জিতেন্দ্র সরকারের স্ত্রী। জিতেন্দ্র সরকার স্থানীয় একটি প্রিন্টার কারখানায় চাকরি করেন।


স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রিনা সরকার উপজেলা পরিষদের পুকুরের চারপাশ দিয়ে হাঁটতে বের হন। পরে স্থানীয় লোকজন পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


নিহতের ছেলে অজয় সরকার জানান, সকালে তার বাবা অফিসে চলে যান। এরপর তার মা তাকে ঘরে রেখে হাঁটতে বের হন। তিনি বলেন, আম্মু প্রতিদিনই আমাকে ঘরে রেখে হাঁটতে যেতেন। আমার মায়ের প্রেসার ও ডায়াবেটিস ছিল, তাই নিয়মিত হাঁটতেন।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান বলেন, সকালে উপজেলা পরিষদ এলাকা থেকে খবর পাই একজন মহিলা পানিতে পড়ে গেছেন। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দেখা যায় তিনি মারা গেছেন। পরে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, সকালে উপজেলা পরিষদের মন্দিরে পূজা শেষে পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে তিনি পানিতে পড়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এফএ

আরো পড়ুন  

×