নোয়াখালীর সেনবাগে ৪ শতাধিক দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন সেনবাগ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার উল্যাহ আজাদ।
শুক্রবার পৌর শহরের দক্ষিণ কাদরা এলাকায় উপহার সামগ্রী বিতরণ আনোয়ার উল্যাহ আজাদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইয়াছিন আলী বাবরের সঞ্চালনায় উক্ত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী তুলে দেন জাতীয় সংসদে ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক এম এ আজিম চৌধুরী, সেনবাগ পৌর বিএনপির সাবেক আহবায়ক আবদুল হান্নান লিটন, পৌর বিএনপির সদস্য সচিব সহিদ উল্যাহ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহবায়ক ফারুক বাবুল, বিএনপি নেতা আবুল বাহার,উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব হাজী জাফর আহম্মেদ, পৌর যুবদলের আহবায়ক মোকারম হোসেন, পৌর শ্রমিক দলের আহবায়ক মহিন উদ্দিন, ওয়ার্ড বিএনপি নেতা আবু বকর ছিদ্দিক, বকুল আলম, নিজাম উদ্দিন, এমদাদ হোসেন জুয়েল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে, জয়নুল আবদিন ফারুক বিএনপি তথা ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করায় সকলের প্রতি ধন্যবাদ জানান এবং সরকারের প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড পর্যায়ক্রমে সব এলাকায় পাবেন এবং সকলকে ধৈর্য্য ধরার আহবান জানান। এ সময় দলের নেতাকর্মীদের কোন ভাবে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহবান জানান। এছাড়া মানবিক এউদ্যোগ নেয়ায় আনোয়ার উল্যাহ আজাদকে ধন্যবাদ জানিয়ে এধরণের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান। পরে তিনি হত দরিদ্র নারী-পুরুষের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
রাজু








