ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি করা ৬ কোটি টাকার পণ্য আটক

স্টাফ রিপোর্টর, বেনাপোল

প্রকাশিত: ১৬:২৫, ১৩ মার্চ ২০২৬

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি করা ৬ কোটি টাকার পণ্য আটক

ছবি: দৈনিক জনকণ্ঠ।

বেনাপোল বন্দরে ব্রেকিং পাউডার ঘোষণা দিয়ে ৬ কোটি টাকা মূল্যের আমদানিকৃত ১০০ প্যাকেজ শাড়ি, থ্রিপিস, কসমেটিক ও কেমিকেলের বড় একটি চালান আটক করেছে কাস্টমস। বৃহস্পতিবার রাত ১০টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থ্যা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে বন্দরের ৩৭ নাম্বার পণ্যগার থেকে মিথ্যা ঘোষণায় আনা চালানটি আটক করে কাস্টমস।

অবৈধ পণ্য চালানটির আমদানিকারক শাফা ইমপেক্স এবং শুল্ক ফাঁকিতে সহযোগিতা করছিল সিএন্ডএফ এজেন্ট বেনাপোলের হুদা ইন্টারন্যাশনাল। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে, উন্নত মানের শাড়ি ৭ হাজার পিচ, থ্রিপিস ৬ হাজার পিচ, টু পিছঃ ৩০০ টি, বেবি ওয়ার ৩০০ (কেজি), ওড়না ৫৫০ পিচ, ৬ ফেইস ওয়াস ৬০০ (কেজি), বডি লোশন ১০০ (কেজি) ও বিশেষ ধরনের কেমিকেল ৬০০ (কেজি)।

বেনাপোল কাস্টমস রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদ পেয়ে পণ্য চালানটি আটক করা হয়। অনিয়মের অভিযোগকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ রয়েছে বেনাপোল বন্দর ও কাস্টমসের এক শ্রেণির দুর্নীতিবাজ কর্মকর্তাদের সহযোগিতায় সম্প্রতি বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণার পণ্য আমদানি বেড়েছে। একটি সূত্রের দাবি, আটক পণ্যের বিষয়ে কাস্টমস এর একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানতো। যার সাথে মেটা টাকার চুক্তি ছিল শুল্কফাকি চক্রের। কিন্তু গোয়েন্দা বিভাগের লোকজনের কারণে কাস্টমস আটক করতে বাধ্য হয়। 

অভিযোগ রয়েছে মাঝে মধ্যে দুই একটি চালান আটক হলেও অধিকাংশ থাকছে ধরা ছোঁয়ার বাইরে। এতে রাজস্ব আয়ে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ১৬৫০ কোটি টাকা রাজস্ব ঘাটতি দেখা গেছে এ বন্দরে।

এম.কে

×