ছবি: সংগৃহীত।
ময়মনসিংহের ধোবাউড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তি নেতার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই বসত ঘরে কুপানোর ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ মার্চ) ভোররাতে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলা ডোমঘাটা গ্রামে এই ঘটনা ঘটে।
সাইফুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক। তিনি ধোবাউড়ার ডোমঘাটা গ্রামের আলী হোসেন ব্যাপারীর ছেলে।
ময়মনসিংহ জেলা ছাত্রশক্তির সংগঠক আলী হোসেন বলেন, ভোররাতে সাইফুল্লাহ বাড়িতে আগুন লাগার খবর পেয়ে সকালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাইফুল্লাহ'র বাড়িতে লাকড়ির ঘরে দুবৃত্তরা আগুন ধরিয়ে দেয়। যাতে করে পুরো বাড়িতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু আগুন লাগার বিষয়টি সাথে সাথে টের পাওয়ায় প্রতিবেশিদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তরা শুধু বাড়িতে আগুন দেয়নি। সাইফুল্লাহ'র বসতঘরে কুপিয়ে এক পাশের বেড়া ভেঙে ভেঙে ফেলেছে। আমরা এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ভোর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনা নিবিড় তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
সুত্র জানায়, গত ৯ মার্চ ভোর রাতে সেহরির সময় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে ছাত্রলীগ সন্দেহে মেরে থানায় থানায় সোপর্দ করে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের বিরুদ্ধে। তাদের মাঝে হাসিব, শুভ, সাইফুল্লাহ, মহিউদ্দিন ছিল। তাদের নেতৃত্বে প্রায় ২০–২৫ জন কোনো কারণ ছাড়াই দুই থেকে আড়াই ঘণ্টা মারধর করে ওই শিক্ষার্থীকে। পরে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এম.কে








